কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে মির্জা ফখরুলের শুভেচ্ছা

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি : সংগৃহীত

মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশবাসীকে রমজানের শিক্ষা ধারণ করে সংযম, তাকওয়া ও নৈতিকতার মাধ্যমে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বাণীতে এ শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।

বাণীতে বিএনপি মহাসচিব বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময়। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে এবং মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, রমজান মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানবজাতির জন্য হেদায়েত এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী।

তিনি বলেন, রোজা মানুষকে পাপ থেকে বিরত থাকতে এবং তাকওয়া অর্জনে সহায়তা করে। এ মাস আত্মসংযম, ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়। রমজানে ইবাদত-বন্দেগির মাধ্যমে মানুষ আল্লাহর রহমত, বরকত ও ক্ষমা লাভের সুযোগ পায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংযমের মাধ্যমে হিংসা-বিদ্বেষ, অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত থেকে সমাজে শান্তি, স্বস্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। পবিত্র এ মাসে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X