কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কারা এবং কীভাবে পাবেন ‘ফ্যামিলি কার্ড’

বাংলাদেশ ফ্যামিলি কার্ড কর্মসূচি ২০২৬
বাংলাদেশ ফ্যামিলি কার্ড কর্মসূচি ২০২৬ | ছবি : সংগৃহীত

বিএনপির নির্বাচনী প্রচারে প্রাধান্য পেয়েছিল ফ্যামিলি কার্ড। এ নিয়ে নানা জল্পন কল্পনা এখনো চলছে। তবে আগামী ১০ মার্চ এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, প্রাথমিকভাবে মাসে আড়াই হাজার টাকা করে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। এ জন্য প্রতি বছর সরকারের বাড়তি ব্যয় হবে ১৫ হাজার কোটি টাকা।

বিশ্লেষকরা বলছেন, দুর্নীতি আর অপচয় কমাতে পারলে সরকারের জন্য এটি চাপ হবে না। তবে রাজনৈতিক চাপ উপেক্ষা করা না গেলে, ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত হতে পারেন অনেকে।

চলতি অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা ও বরাদ্দ দুটিই কমানো হয়েছে। এ সংখ্যা ১৪০ থেকে কমিয়ে ৯৫টিতে নামিয়ে আনা হয়েছে। বরাদ্দ কমে হয়েছে ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

ঈদুল ফিতরের আগে এর আওতায় মাসে ২ হাজার ৫০০ টাকা করে ৫০ লাখ সুবিধাভোগীকে দেওয়া হবে এ কার্ড। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই কার্ডের সুবিধা পাবেন।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আড়াই হাজার টাকা দিলেন, মাসে মাসে। কিন্তু মূল্যস্ফীতির লাগাম যদি টেনে না ধরা হয়, তাহলে জীবনধারণের জন্য প্রাথমিক প্রয়োজনগুলো পূরণ করা কষ্ট হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য আমিনুর রহমান বলেন, আমরা একটা প্রায়োরিটি (হিসেবে) নিতে পারি যে, এই এই (কাজগুলো) করব এবং এগুলো আমরা এই এই ধাপে করব। সরকারি রাজস্বের এখন যে অর্থনৈতিক অবস্থা তাতে একবারে সবগুলো দেওয়া সরকারের জন্য খুবই চ্যালেঞ্জিং। এর ভেতরে ফ্যামিলি কার্ডের কথা শোনা যাচ্ছে, বৃক্ষ রোপণের কথা শোনা যাচ্ছে, এই সব কাজের জন্য তো আরও অর্থের প্রয়োজন হবে।

আগামী চার মাসের মধ্যে পাইলটিং কার্যক্রম শেষ হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ফ্যামেলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা সরকারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X