লাতিফুল সাফি, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৪:১০ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট ফ্যামিলি কার্ডের আশায় তারাগঞ্জের মানুষ

স্মার্ট ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় তারাগঞ্জ উপজেলা এর নিম্ন আয়ের মানুষ
স্মার্ট ফ্যামিলি কার্ডের আশায় তারাগঞ্জ উপজেলা এর নিম্ন আয়ের মানুষ | ছবি : সংগৃহীত

চলতি বছর ১০ মার্চ থেকে চালু হতে যাওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ড প্রত্যাশা করেছেন তারাগঞ্জের নিম্ন আয়ের মানুষ।

বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় নির্বাচনী ইস্তেহারে ঘোষিত ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দলীয় এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানান। একইসঙ্গে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের নারী-পুরুষ ব্যাপক উৎসাহে দ্বিতীয় ধাপে স্মার্ট ফ্যামিলি কার্ড সুবিধার অন্তর্ভূক্তি চান।

তথ্য সূত্রে জানা যায়, দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে মাসে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা নগদ বা সমমূল্যের বিভিন্ন খাদ্যপণ্য সহায়তা দেওয়া হবে। মূলত একটি পরিবারে নারী সদস্যদের নামে করা হবে। এটি একটি পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প, যা প্রাথমিকভাবে ১৩-১৪টি নির্বাচিত এলাকায় শুরু হচ্ছে।

সয়ার ইউনিয়নের মোবারক আলী বলেন, আমরা গরিব মানুষ, বাজারে চাল-ডালের অনেক দাম। ফ্যামিলি কার্ডের টাকা পেলে সংসার খরচে অনেকটা স্বস্তি পাবো। তারাগঞ্জেও যেন তাড়াতাড়ি চালু হয়।

কুর্শা ইউনিয়নের মালতি বালা বলেন, মহিলাদের নামে ফ্যামিলি কার্ড দিবার (দেওয়া) কথা শুনছি। হামরা পাইলে সংসারত সাহায্য হইল হয়। দয়া করি তারাগঞ্জত যেন আগতে (আগে) দেয়।

কুর্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সরকার বলেন, স্মার্ট ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের সরকার (বিএনপি) আগামী চার মাসের যে পাইলট প্রকল্প হাতে নিয়েছে তা সফল হোক। সেইসঙ্গে দাবি থাকবে পরের ধাপেই যেন আমার উপজেলা (তারাগঞ্জ) এই সেবার আওতায় থাকে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, নব-নর্বাচিত সরকার স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো যে সেবার আওতায় আনতে ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প চালু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বিতীয় ধাপে এই উপজেলাকে সংযুক্ত করলে নিম্ন আয়ের অনেকেই উপকৃত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন বলেন, স্মার্ট ফ্যামিলি কার্ড সেবায় সরকার যে পাইলট প্রকল্প ১৪টি নির্বাচিত উপজেলা নিয়ে এ মাসেই শুরু করতে যাচ্ছে। আমি প্রত্যাশা করি, পরের ধাপেই যেন এই উপজেলা ফ্যামিলি কার্ডের সেবা আওতায় আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১১

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১২

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৩

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৪

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৫

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৬

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৮

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৯

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

২০
X