কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি প্রদর্শনের নির্দেশনা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ভূমি সেবার সরকার নির্ধারিত ফি সমূহ উপজেলা/সার্কেল ভূমি অফিস ও ইউনিয়ন/পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে ৪ ফুট ×২.৫ ফুট আকারের স্থায়ী সাইন বোর্ডের মাধ্যমে প্রদর্শনের জন্য ভূমি মন্ত্রণালয় হতে সব জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

নামজারি বাবদ নির্ধারিত ফি : কোর্ট ফি- ২০ টাকা, নোটিশ জারি ফি- ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি- ১ হাজার টাকা, প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি- ১০০ টাকা, সর্বমোট ফি- ১ হাজার ১৭০ টাকা।

খতিয়ান বাবদ নির্ধারিত ফি : সার্টিফাইড কপি বা অনলাইন কপি- ১২০ টাকা, ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে।

মৌজা ম্যাপ বাবদ নির্ধারিত ফি : মৌজা ম্যাপ প্রতি শিটের জন্য- ৫৪৫ টাকা, ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত ১১০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে। নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি প্রযোজ্য নয়।

ভুমি উন্নয়ন করসহ সব ভূমিসেবা শুধুমাত্র অনলাইনে পরিশোধ করা যাবে। কোনো প্রকার নগদ লেনদেন না করার জন্য সকল নাগরিককে অনুরোধ করা যাচ্ছে।

অতিরিক্ত ফি দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X