কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ
ভূমি মন্ত্রণালয়

খতিয়ান ও মৌজা ম্যাপের নতুন ফি পুনর্নির্ধারণ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সিস্টেমে খতিয়ান (পর্চা) এবং ম্যাপ সেবার ফি পুনর্নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহর সই করা এক পরিপত্রে এই নতুন ফি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবাকে আরও টেকসই ও জনবান্ধব করার লক্ষ্যেই এই সেবামূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে।

নতুন ফি কত

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেকোনো ধরনের খতিয়ানের (পর্চা) সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য গ্রাহককে ১২০ টাকা ব্যয় করতে হবে। এর মধ্যে সরকারি ফি ১০০ টাকা এবং সেবা ফি ২০ টাকা।

অন্যদিকে মৌজা ম্যাপের ফিতেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে যেকোনো মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য সরকারি ফি ৫২০ টাকা ও সেবা ফি ২৫ টাকাসহ মোট ৫৪৫ টাকা ফি দিতে হবে।

পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন এবং এ-সংক্রান্ত সব ফি অনলাইনে পরিশোধ করতে হবে। এনালগ বা নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X