কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সব পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে জনবান্ধব করতে ও এতে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নিরাপদ ও সমন্বিত পরিবহনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপের কথা জানান তিনি।

বৈঠক শেষে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক সাংবাদিকদের জানান, রাজধানীর বিশৃঙ্খল বাসব্যবস্থা, নারীদের নিরাপত্তাহীনতা এবং গণপরিবহনে সীমিত প্রবেশাধিকার— এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে চান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পদক্ষেপে যে পরিকল্পনাগুলো সামনে এসেছে-

১. সমন্বিত রেলভিত্তিক পরিবহনব্যবস্থা শুধু ভারী মেট্রোরেল নয়, এর পাশাপাশি লাইট রেল, মনোরেলসহ বিভিন্ন সংস্করণের রেলভিত্তিক পরিবহন চালুর পরিকল্পনা রয়েছে। প্রধান সড়কের বাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় বিকল্প ব্যবস্থা গড়ে তোলার চিন্তা করা হচ্ছে।

২. বৈদ্যুতিক বাস চালু ১৮০ দিনের মধ্যে ইলেকট্রিক বাসভিত্তিক গণপরিবহন চালুর প্রাথমিক উদ্যোগ নেওয়ার আগ্রহ রয়েছে। এতে পরিবেশ দূষণ কমবে এবং আধুনিক সেবা নিশ্চিত হবে।

৩. নারীদের জন্য নিরাপদ পরিবহন নারীদের জন্য বিশেষায়িত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাসসেবা চালুর ভাবনা রয়েছে। নারীচালিত বাস চালুর বিষয়টিও আলোচনায় এসেছে।

৪. জোনভিত্তিক পাইলট প্রকল্প পুরো শহরে একযোগে পরিবর্তনের বদলে নির্দিষ্ট এলাকায় (জোনভিত্তিক) পাইলটিং শুরু করে ধাপে ধাপে শৃঙ্খলা আনার পরিকল্পনা রয়েছে।

৫. বাস রুট ফ্র্যাঞ্চাইজি ও বিআরটি সম্প্রসারণ বাস রুট ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি চালু এবং বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সড়কপথের গণপরিবহনকে নিয়মতান্ত্রিক কাঠামোয় আনার চিন্তা রয়েছে।

৬. ঢাকার বিকেন্দ্রীকরণ ও দ্রুতগতির ট্রেন রাজধানীর ওপর চাপ কমাতে আন্তঃনগর দ্রুতগতির ট্রেন চালুর ধারণা নিয়েও আলোচনা হয়েছে। এতে অন্যান্য শহর থেকে ঢাকায় যাতায়াত সহজ হবে এবং নগরীর চাপ কমবে।

ড. মো. শামসুল হক সাংবাদিকদের বলেন, ঢাকার পূর্বাঞ্চল—বাসাবো, গোরান, মাদারটেক ও পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় অনেক মানুষ বাস করেন, যেখানে পর্যাপ্ত বাসসেবা নেই। প্রধান সড়ককেন্দ্রিক মেট্রোরেলের বাইরে এসব এলাকায় বিকল্প রেলভিত্তিক বা স্বল্প ব্যয়ে বাস্তবায়নযোগ্য ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নিয়ে একটি সমীক্ষা করে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে, যাতে চলতি বছরই কাজ শুরু করা যায়।

নারীদের জন্য বিশেষায়িত ও নিরাপদ বাসসেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রাথমিক পর্যায়ে নারীচালিত বাস চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১৮০ দিনের মধ্যে বৈদ্যুতিক বাসভিত্তিক গণপরিবহন চালু করার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

শামসুল হক আরও বলেন, উচ্ছৃঙ্খল ও বিশৃঙ্খল বাসব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে জোনভিত্তিক পাইলট প্রকল্প শুরু করা যেতে পারে। কম বিনিয়োগে বেশি মানুষের আওতায় সেবা পৌঁছে দেওয়া এবং প্রিফ্যাব্রিকেটেড অবকাঠামো ব্যবহার করে উন্নয়নকাজের ভোগান্তি কমানোর বিষয়েও প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X