শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১১:১২ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ নাফিজকে বহনকারী সেই রিকশাচালক থাকছেন সংসদের প্রথম অধিবেশনে

রিকশা চালক নূর মোহাম্মদ। ছবি : সংগৃহীত
রিকশা চালক নূর মোহাম্মদ। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ কিশোর গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করে আলোচনায় আসেন রিকশাচালক নূর মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া অধিবেশনে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বুধবার (১১ মার্চ) নূর মোহাম্মদ জানান, সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়া তার জীবনের বড় অর্জন। আমন্ত্রণপত্র সংগ্রহ করতে তিনি আজ জাতীয় সংসদ ভবনে গিয়েছিলেন। সেখান থেকে তাকে কার্ড দেওয়া হয়েছে। তবে তিনি পড়তে না পারায় কার্ডে কী লেখা আছে, তা জানেন না। সংসদের ভেতরে একজন পড়ে তাকে শুনিয়েছেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে কার্ডটি যত্নে রাখার পরামর্শ দিয়েছেন।

২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় গুলিতে নিহত হন মহাখালী এলাকার বাসিন্দা ১৭ বছর বয়সী গোলাম নাফিজ। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ–৫ পেয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল তিনি।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২৪ সালের ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ফার্মগেটে গুলিবিদ্ধ হয় নাফিজ। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে একটি রিকশার পাদানিতে তুলে দেয়। তখনও নাফিজ রিকশার রড শক্ত করে ধরে ছিল।

রিকশাচালক নূর মোহাম্মদ তাকে নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ফার্মগেটের একটি হাসপাতালে ঢুকতে গেলে আওয়ামী লীগের কয়েকজন নেতা বাধা দেন বলে। পরে তিনি নাফিজকে নিয়ে খামারবাড়ির দিকে রওনা হন।

জীবন আহমেদ নামের এক ফটোসাংবাদিক ওই সময় রিকশার পাদানিতে ঝুলে থাকা নাফিজের কয়েকটি ছবি ধারণ করেন। ৪ আগস্ট দিবাগত রাতে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি দেখেই নাফিজের পরিবার সন্তানের খোঁজ পায়।

ছবিতে রিকশার পেছনে থাকা একটি মুঠোফোন নম্বর দেখে নূর মোহাম্মদের সন্ধান পান পরিবারের সদস্যরা।

পরে নূর মোহাম্মদ জানান, সেদিন তিনি ফার্মগেট এলাকায় যাত্রী নিয়ে যাওয়ার সময় সংঘর্ষের মধ্যে পড়ে যান। এক পুলিশ সদস্য তাকে ডাকলে অন্যরা আহত একজনকে তার রিকশায় তুলে দেন। হাসপাতালে নিতে গিয়ে বাধার মুখে পড়ার পর খামারবাড়ি এলাকায় গেলে কয়েকজন নাফিজকে দ্রুত একটি অটোরিকশায় তুলে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর গত ৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নূর মোহাম্মদের রিকশাটি হস্তান্তর করা হয়। তখন এক ব্যবসায়ী ৩৫ হাজার টাকা দিয়ে তার কাছ থেকে রিকশাটি কিনেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১০

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১২

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৩

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৪

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৫

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৬

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৭

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৮

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৯

গাছা থানার ওসি প্রত্যাহার

২০
X