কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১০:৩৪ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৬, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যদের টহল। ছবি : সংগৃহীত
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যদের টহল। ছবি : সংগৃহীত

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র ও সামরিকীকরণমুক্ত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে না বলে জানিয়েছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনার মধ্যেই সহকডডিপ এ অবস্থান স্পষ্ট করেছে তেল আবিব।

বৃহস্পতিবার (২৫ জুন) সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার বলেন, যতদিন হিজবুল্লাহ হুমকি হিসেবে থাকবে, নিরস্ত্র না হবে এবং সামরিক কাঠামো ভেঙে না ফেলবে, ততদিন আমরা দক্ষিণ লেবানন থেকে আমাদের বাহিনী প্রত্যাহার করব না।

ওয়াশিংটনে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সরাসরি আলোচনা চলার সময় ইসরায়েলের এই মন্তব্য করল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের মাত্রা কমলেও সীমান্ত এলাকায় উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক উপস্থিতি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে লেবানন বারবার ইসরায়েলি বাহিনীর দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে সেনা প্রত্যাহারের পূর্বশর্ত হিসেবে তুলে ধরে ইসরায়েল কার্যত দক্ষিণ লেবাননে দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতির ইঙ্গিত দিল। এ অবস্থান চলমান আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

‘মাকে নিয়ে ভাল থাকব, বোনেরা ডাক্তার হবে— সব স্বপ্ন শেষ হয়ে গেল’

৪০ হাজার টাকায় চুক্তি: শেরপুর সীমান্তে ভারতে ঢোকার সময় আটক ৯

১০

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

১১

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

১২

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাৎ, হিসাবরক্ষককে হুমকি

১৩

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

১৪

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

১৫

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

১৬

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

১৭

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

১৮

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

১৯

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X