কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

স্পিকারের আসনের ওপরে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি

স্পিকারের চেয়ার বরাবর দেয়ালে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। ছবি : সংগৃহীত
স্পিকারের চেয়ার বরাবর দেয়ালে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ওপরের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’-এর আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ ভবনে সংস্কার কাজ করা হয়। সংস্কারের অংশ হিসেবে অধিবেশন কক্ষে আরবি ক্যালিগ্রাফি স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সংশ্লিষ্ট শাখা স্পিকারের আসনের ওপরের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি স্থাপন করে।

এদিকে বুধবার সংসদ সচিবালয়ে নিজের দপ্তরে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তিনি সংসদ নেতার কক্ষে দাপ্তরিক কাজ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সংসদ ভবন থেকেই তার সরকারি কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া বুধবার সকালে তিনি বিএনপির সংসদীয় দলের বৈঠকে অংশ নেন এবং সংসদ নেতা হিসেবে সভায় সভাপতিত্ব করেন।

সভায় এয়োদশ সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ)।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X