কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন ৫ কর্মকর্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রশাসনে কর্মরত ৫ কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা হলেন, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব অমিত রায়, পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব শুভাশীষ চাকমা, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব দীপ জন মিত্র, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পলাশ কুমার দেবনাথ এবং খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হরে কৃষ্ণ অধিকারী।

সিনিয়র সহকারী সচিব ইসমাইল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন ঈদ উপলক্ষে বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণপূর্বক মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী, তাদের নামের পাশে বর্ণিত আইনে, অধিক্ষেত্রে, সময়কালে এবং শর্তে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্তি প্রদান করা হলো।

এ ক্ষেত্রে সংযুক্তকৃত এসব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আগামী ১৪ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যোগদান করবেন। পাশাপাশি ওইদিন থেকে আগামী ২৪ মার্চ পর্যন্ত তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X