কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কালোবাজারিরা তেল নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে: অর্থমন্ত্রী

বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া
বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

সারাবিশ্ব এখন জ্বালানি সংকটের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিছু কালোবাজারি তেল বিক্রি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন অর্থমন্ত্রী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জ্বালানি সংকটের মধ্যে সারাবিশ্ব, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আমাদের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, সেটা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মাধ্যমে সমাধানের জন্য কাজ চলছে।’

এখন পর্যন্ত সরকার সফলভাবে এগিয়ে যাচ্ছি জানিয়ে তিনি বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। কিন্তু মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করছে। এটা করতে দেওয়া যাবে না। প্রতিদিন যে তেল সাপ্লাই হতো, এখন তাই হচ্ছে, তার চেয়ে বেশিও হচ্ছে।’

কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করে সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। নির্বাচিত প্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে। সরকারের পক্ষ থেকে এখন কোনো রেশন দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে। সংযম থাকতে হবে। সবাই মিলে সমাধান দিতে হবে।’

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X