সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

৪ বছরের মধ্যে আসছে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের জন্য ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এই কর্মসূচির আওতায় প্রতিটি কার্ড ইস্যু করা হবে পরিবারের নারী প্রধানের নামে, যা নাগরিক হিসেবে তাদের এক অনন্য ও সম্মানজনক স্বীকৃতি প্রদান করবে।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ের নিজ অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম-র নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এমনটা জানান তিনি।

এ সময় সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন।

এদিন সৌজন্য সাক্ষাৎকালে অন্যদের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনও উপস্থিত ছিলেন। সাক্ষাতে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে পরিচালক জঁ পেম বিশ্বব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানান।

তিনি বর্তমান সরকার কর্তৃক পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

এছাড়াও সাক্ষাতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদানের পাশাপাশি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক।

সেই সঙ্গে বৈঠকে উভয় পক্ষ বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিষয়ের টেকসই বাস্তবায়নে যৌথভাবে কাজ করার বিষয়েও সম্মত হন।

সৌজন্য সাক্ষাৎকালে অন্যদের মধ্যে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১০

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১১

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১২

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৩

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৪

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৫

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১৬

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৭

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

১৮

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

১৯

ইরানের যেকোনো হামলার জবাবে পূর্ণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইসরায়েলের

২০
X