কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

হজযাত্রীদের নিরাপদ যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে : ধর্মমন্ত্রী

হজযাত্রীদের নিরাপদ যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানিয়েছেন, হজযাত্রীদের জন্য নিরাপদ যাতায়াত, স্বাস্থ্যসেবা ইমিগ্রেশন ও প্রি-ডিপারচার সুবিধা নিশ্চিত করতে মন্ত্রণালয় ৫টি পদক্ষেপ গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস‌্য এসএম জাহাঙ্গীর হোসেনের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ‌্য জানান ধর্মমন্ত্রী।

মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানান, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ— হজক্যাম্পের সামনে আন্ডারপাসের কার্যক্রম চলমান থাকায় হজক্যাম্প থেকে বিমানবন্দর পর্যন্ত হজযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে একটি ‘ডেডিকেটেড ট্রাফিক রুট’ পরিকল্পনা কার্যকর করা হয়েছে।

স্বাস্থ্যসেবা প্রদান : হজক্যাম্পের অভ্যন্তরে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় একটি সুসজ্জিত মেডিকেল সেন্টার পরিচালনা করা হবে। উক্ত মেডিকেল সেন্টারে ১৯ জন চিকিৎসক (পুরুষ-১০ ও মহিলা-৯), উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-১২ জন, সিনিয়র স্টাফ নার্স-১৪ জন, স্যানিটারি ইন্সপেক্টর-৪ জন নিয়োজিত থাকবেন। এছাড়া গুরুতর অসুস্থদের দ্রুত স্থানান্তরের জন্য সার্বক্ষণিক একটি অ্যাম্বুলেন্স নিয়োজিত রাখা হবে। অর্থাৎ একজন হজযাত্রী তার প্রাথমিক স্বাস্থ্যসেবা ওই মেডিকেল সেন্টার থেকে গ্রহণ করতে পারবেন।

ইমিগ্রেশন : একজন হজযাত্রীর বোর্ডিং ও ইমিগ্রেশন কার্যক্রম হজক্যাম্পে সম্পন্ন হয়ে থাকে। এছাড়াও হজযাত্রীদের নিরাপদে সৌদি আরব গমনের লক্ষ্যে রাজকীয় সৌদি আরব সরকারের সহযোগিতায় ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’-এর আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন করে থাকে। এর ফলে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হয় না।

প্রি-ডিপারচার সুবিধা : ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’-এর আওতায় সৌদি আরবের ইমিগ্রেশন কার্যক্রম এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হয়েছে। এরর ফলে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছিয়া ইমিগ্রেশন সম্পন্ন করিতে হয় না। বিশ্বের অল্প কয়েকটি দেশের হজযাত্রীরা এই বিশেষ সুবিধা পেয়ে থাকে। বোর্ডিং ও ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্নের আগে লাগেজ ট্যাগিং কাউন্টার থেকে সকল হজযাত্রীর লাগেজে ট্যাগিং করা হয়ে থাকে।

মনিটরিং ব্যবস্থা : হজ মৌসুমে হজক্যাম্পে একটি ২৪/৭ কন্ট্রোল রুম স্থাপন করা হয়ে থাকে, যা সরাসরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে তদারকি করা হয়ে থাকে। লাব্বাইক মোবাইল এ্যাপসের মাধ্যমে প্রতিটি হজযাত্রীর অবস্থান ও যাত্রা ট্র্যাকিং করা হয়ে থাকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের নেতৃত্বে একাধিক টিম নিয়মিত হজক্যাম্প ও বিমানবন্দরে হজযাত্রী সেবার মান সরেজমিনে তদারকি করে থাকেন। এছাড়া হজযাত্রীদের তাৎক্ষণিক অভিযোগ বা পরামর্শের জন্য ‘১৬১৩৬’ কল সেন্টার ২৪ ঘণ্টা চালু থাকবে।

কালবেলা/এআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X