সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বাজারে অকার্যকর ৩৬ অ্যান্টিবায়োটিক, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে র‍্যালি অনুষ্ঠিত। ছবি : কালবেলা
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে র‍্যালি অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন নতুন রোগ, জীবাণুর অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়ায় বাজারে প্রচলিত অন্তত ৩৬টি অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারিয়েছে, এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সাভারের মির্জানগরে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

পিএইচএ ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।

এর আগে সকালে গণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মাহমুদুল হাসান সরকার। তিনি বলেন, বিশ্বায়নের ফলে মানুষের যাতায়াত ও যোগাযোগ সহজ হওয়ায় নতুন রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে তা মহামারির আকার নিচ্ছে।

তিনি আরও বলেন, পরিবেশগত পরিবর্তন, বনভূমি ধ্বংস এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে রোগের ঝুঁকি বাড়ছে। তাই মানব স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য ও পরিবেশ, এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ফারিদা ইয়াসমিন। তিনি বলেন, বর্তমানে অনেক অ্যান্টিবায়োটিক সাধারণ সংক্রমণেও কার্যকর নয়। নতুন আবিষ্কৃত ওষুধও আশানুরূপ ফল দিচ্ছে না। এ অবস্থায় চিকিৎসকদের অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল হোসেন বলেন, সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি, শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

কালবেলা/বিএইচ/এইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১০

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১১

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১২

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৩

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৪

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৬

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৭

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৮

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৯

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

২০
X