বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যরাত থেকে যেসব এলাকায় বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকেই এসব নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। একই সঙ্গে ভোটের দিন সীমিত থাকবে অন্যান্য যান চলাচলও।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সোমবার (৬ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তার কারণে ৭ এপ্রিল মধ্যরাত ১২টা থেকে ১০ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

সর্বসাধারণের অন্যান্য যানবাহনের জন্যও সময়সীমা অনুযায়ী সীমিত চলাচল থাকবে। ৮ এপ্রিল মধ্যরাত ১২টা থেকে ৯ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সি, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী করা হয়েছে।

প্রজ্ঞাপনে বেশ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানানো হয়েছে।

এর মধ্যে রয়েছে– আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী যানবাহন।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনী এজেন্টের জন্য একটি করে যানবাহন রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলতে পারবে। সাংবাদিক, পর্যবেক্ষক এবং জরুরি কাজে ব্যবহৃত যানবাহন নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদনে চলাচল করতে পারবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং এর লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যানবাহন চলাচল করতে পারবে। জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তজেলা সংযোগ সড়কে বিশেষ প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করার ক্ষমতা রাখবেন।

নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা অনুমোদনপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি প্রয়োজন অনুযায়ী মোটরসাইকেল ব্যবহার করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X