কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে বৈশাখী মেলা শুরু মঙ্গলবার

বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘বৈশাখী মেলা ১৪৩৩’। মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে ২০ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই মেলা। সোমবার (১৩ এপ্রিল) বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার মেলা উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, টানা সাত দিনের এই মেলায় থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী উপকরণ। ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্য। বৈশাখী সাজসজ্জা, মাটির পণ্য, নকশিকাঁথা ও গ্রামীণ ঐতিহ্যের সমাহার এখানে পাবেন।

বিসিকের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রতিষ্ঠালগ্ন থেকেই সরকারি খাতের মধ্যে প্রধান প্রতিষ্ঠান হিসেবে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিসিক নতুন উদ্যোক্তা সৃষ্টি, শিল্প নিবন্ধন প্রদান, প্রশিক্ষণ প্রদান, ঋণ সহায়তা প্রদান, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তা প্রদানসহ বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। বিসিক উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে সারা বছরব্যাপী পণ্য মেলা, প্রদর্শনী আয়োজন করে থাকে।

এবারের মেলায় ১৬০টি স্টল থাকবে। অন্যান্য স্টলের পাশাপাশি বিনামূল্যে প্রান্তিক কারুশিল্পীদের জন্য ১৩টি স্টল, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্য ২টি স্টল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জন্য ১টি স্টল বরাদ্দ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১০

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১১

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১২

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৩

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৪

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৫

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৬

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৭

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৮

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৯

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

২০
X