কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১২:১০ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৩ এএম
অনলাইন সংস্করণ

মহানবীকে (সা.) কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন দাবি হানজালার

সংসদে বক্তব্য দেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ছবি : সংগৃহীত
সংসদে বক্তব্য দেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ছবি : সংগৃহীত

মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

হানজালা বলেন, আমরা বারবার দেখছি, কিছুদিন পরপর কারা যেন কীভাবে এসে আল্লাহর নবীর শানে কটূক্তি করে। নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদে রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে।

তিনি বলেন, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, তাদের মৃত্যুদণ্ড—এই আইন যেন সংসদ থেকে পাস করা হয়।

তিনি আরও বলেন, ‘ওলামায়ে কেরামের একটি বড় দাবি হলো—হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী, তার পরে আর কোনো নবী নেই। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, বাংলাদেশের একটি অংশ রয়েছে যারা নবীকে অস্বীকার করে, আবার মুসলমানও দাবি করে।’

হানজালা বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবী (সা.)–কে অস্বীকার করে, তারা কোনো দিন মুসলমান থাকতে পারে না। এটা আইনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদ থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১০

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১১

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১২

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৩

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৪

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৬

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৭

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৮

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৯

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

২০
X