কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নববর্ষ অন্যান্য দেশের সঙ্গে উদযাপনের পরিকল্পনা

পহেলা নববর্ষে বৈশাখী শোভাযাত্রা। ছবি: সংগৃহীত
পহেলা নববর্ষে বৈশাখী শোভাযাত্রা। ছবি: সংগৃহীত

আগামীতে বাংলা নববর্ষ অন্যান্য দেশের সঙ্গে উদযাপনের পরিকল্পনা করছে সরকার—এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বাংলা নববর্ষ আঞ্চলিকভাবে পালন করা যায় কিনা আগামী বছর সেটা খতিয়ে দেখব। এটা একধরনের কালচারাল ডিপ্লোম্যাসি তৈরি করতে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা বলেন, আপনারা অনেকে জানেন ইরানের নববর্ষ নওরোজ অনেক দেশে পালন করে। তারা একসঙ্গে সেটা উদযাপন করে। আমরা সেটা করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী এই উৎসবকে গুরুত্ব দিচ্ছেন। কারণ, আমরা সবরকম জাতিগোষ্ঠীকে একত্র করে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলি, এই উৎসবটা সবাইকে চমৎকারভাবে মানিয়ে নেয়।

তিনি বলেন, খেয়াল করেছেন নিশ্চয়ই অনেকে আশঙ্কা দেখানোর চেষ্টা করেছিলেন—তবে এবারের মতো বর্ণাঢ্য ও আনন্দমুখর বৈশাখী উৎসব খুব একটা হয়নি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বৈশাখকে কেন্দ্র করে ৩-৪ দিন নয়, মাসব্যাপী নানারকম কর্মসূচি ও উৎসব চালু করব।

ডা. জাহেদ উর রহমান বলেন, আমরা অনেকে হয়তো জানি, ১৪ এপ্রিল শুধু আমাদের নববর্ষ না, আমাদের পূর্বের অনেক দেশের নববর্ষ। মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারতের একটি অংশ। আগামী উৎসবে আঞ্চলিকভাবে পালন করা যায় কিনা সেটা খতিয়ে দেখব। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। এটা একধরনের কালচারাল ডিপ্লোম্যাসি তৈরি করতে পারে।

আসন্ন ঈদে নতুন বাস ভাড়া কার্যকর করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ভাড়া নিয়ে একটা সংকট হচ্ছে আপনারা জানেন। যেহেতু জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে, তাই এখন সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি, এটা যৌক্তিকভাবে হবে।

তিনি বলেন, জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হবে। আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে।

রাজধানীর বাসস্ট্যান্ডগুলোর মানোন্নয়নে সিটি কর্পোরেশনকে নির্দেশ ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় জিনিসপত্রের দাম বাড়বে এটা সত্যি। বাসের ভাড়াও বাড়বে। তবে যেটা বাড়বে সেটা যাতে কোনোভাবেই অযৌক্তিক না হয়, সেটা কঠোরভাবে দেখবে সরকার।

তার মতে, জ্বালানি তেলের যে চাহিদা এখন তৈরি হয়েছে সেটা আসলে সঠিক চাহিদা নয়। এই চাহিদা মেটানো সম্ভব নয় সরকারের পক্ষে। এই চাহিদা তৈরি হয়েছে অবৈধ মজুদ এবং পাচার হয়ে যাওয়ার কারণে।

এছাড়া আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ পালনের চেষ্টা করবে সরকার। সে জন্য আশেপাশের দেশ ভারত, ভুটান, মিয়ানমারসহ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করছে বলে জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১০

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১১

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১২

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৩

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৪

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৫

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৬

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৮

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৯

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

২০
X