কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি কেন্দ্রে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখলাম : মাহদী আমিন

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি : সংগৃহীত
এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি : সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিনে রাজধানীর একাধিক কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে করা পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে মাহদী আমিন লিখেছেন, ‘আজ কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকালেই পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম।’

তিনি আরও লেখেন, ‘দেখেছি, শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছেন। পরীক্ষার্থীরাও প্রবল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে।’

শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে সহানুভূতির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘ফলাফল যাই হোক, আসুন, সবাই আমাদের এই সন্তানদের সহানুভূতি ও প্রেরণা নিয়ে মূল্যায়ন করি। কারণ, আগামীর বাংলাদেশের মূল কারিগর তো তারাই।

কালবেলা/কেএইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X