কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর ১১ পাম্পে মঙ্গলবার থেকে ‘ফুয়েল পাস’ ছাড়া মিলবে না তেল

ফুয়েল পাস বাধ্যতামূলক
ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে রাজধানী ঢাকার ১১টি ফিলিং স্টেশনে মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে মোটরসাইকেল জ্বালানি তেল দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইফোন ব্যবহারকারীরা https://www.fuelpass.gov.bd/ ওয়েবসাইট থেকে ফুয়েল পাস রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কিউআর কোড জেনারেট করতে পারবেন। কিউআর কোড পাওয়ার পর সেটির স্ক্রিনশট নিয়ে ফোনে সেইভ করে রাখতে পারবেন অথবা প্রিন্ট নিয়ে সঙ্গে রাখতে পারবেন। এই কিউআর কোড ফিলিং স্টেশনে স্ক্যান করে জ্বালানি নেয়া যাবে। তবে যাদের অ্যানড্রয়েড ফোন নেই, তারাও https://www.fuelpass.gov.bd/ ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিউআর কোড জেনারেট করে তা প্রিন্ট করে (প্রয়োজনে লেমিনেটিং করে) সঙ্গে রাখতে পারেন। এই কিউআর কোড ফিলিং স্টেশনে স্ক্যান করে জ্বালানি নেয়া যাবে। ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে। ‘ঘ’ সিরিজের সব গাড়ি ফুয়েল পাসেরেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যান্য সিরিজ এরই মধ্যে রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল থেকে ঢাকার ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি দেয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। ফিলিং স্টেশনগুলো হচ্ছে-করিম এন্ড সন্স, শাপলা চত্ত্বর, ঢাকা; ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী, ঢাকা; মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা; মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা; মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা; মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী, ৮০, শহিদ তাজউদ্দীন আহম্মেদ সরণি, তেজগাও, ঢাকা ; মেসার্স এস.পি, ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা; সিটি ফিলিং স্টেশন, তেজগাও ঢাকা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সেবা গ্রীন ফিলিং স্টেশন, উত্তরা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; স্যাম অ্যাসোসিয়েটস, মিরপুর-০২-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সুমাত্রা ফিলিং স্টেশন-কালশী রোড, মিরপুর।

এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানিয়েছিল, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোড ভিত্তিক ‘ফুয়েল পাস’ নামে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে পাইলটিং করা হয়।

পরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় অ্যাপটি উন্মুক্ত করা হয় মোটরসাইকেল চালকদের জন্য। এছাড়া ২১ এপ্রিল থেকে ঢাকার বেশকিছু ফিলিং স্টেশনে 'ফুয়েল পাস' অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের নির্দেশ দেয় জ্বালানি মন্ত্রণালয়। এদিকে, জ্বালানি তেলের মূল্য সমন্বয় ও ফুয়েল পাস চালুর পর থেকে স্বস্তি ফিরতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোতে। অধিকাংশ পাম্পে নেই যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষা করতে হচ্ছে না অনির্দিষ্ট সময়ের জন্য।

তবে অনেকেই বিপাকে পড়ছেন ফুয়েল পাস নিয়ে। সার্ভার জটিলতা আর সরকারের লিমিটি নির্ধারণের জন্য তেল পাচ্ছেন না বলে দাবি অনেকের। তারা বলছেন, সার্ভার জটিলতায় সমস্যায় পড়তে হচ্ছে। সার্ভার ডাউন দেখায়। সরকারকে ফুয়েল পাসে তেলের লিমিট বাড়ানোর পাশাপাশি সার্ভার জটিলতার বিষয়ে নজর দেয়ার দাবি গ্রাহকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১০

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১১

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১২

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৩

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৪

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৫

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৬

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৭

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৯

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

২০
X