কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাত বিভাগে কালবৈশাখী, চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

ঝড়ের প্রতীকী ছবি : সংগৃহীত
ঝড়ের প্রতীকী ছবি : সংগৃহীত

বরিশাল ছাড়া দেশের সাত বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী কয়েকদিন দেশের সব বিভাগে কমবেশি বৃষ্টি ঝরতে পারে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) চার বিভাগে ও বুধবার পাঁচ বিভাগে মাঝারি ধরণের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এই মাসের বাকি অংশ জুড়ে ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) কালবৈশাখী ঝড় সম্পর্কিত বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর বলেছে, এদিন বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ‘বরিশাল অঞ্চলে বৃষ্টি হতে পারে, তবে কালবৈশাখীর সম্ভাবনা কম। আগামী চারদিন এরকম ঝড়বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এরপর থেকে কমে আসবে। তবে, এরপরও রংপুর সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। তবে, সারাদেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।’

সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তা অতিভারি বৃষ্টিপাত হিসেবে গণ্য করে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বুধবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও বুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই দুইদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিনদিনেও ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। তবে বর্ধিত পাঁচদিনের বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়াতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ময়মনসিংহে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এই সময়ে দেশের সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এছাড়া কুমিল্লা ও নেত্রকোনায় ৬৩, সিলেটে ৬১, টাঙ্গাইলে ৫৪, কিশোরগঞ্জের নিকলিতে ৫৩, ময়মনসিংহে ৫১, রাঙ্গামাটিতে ৪১ মিলিমিটারসহ সারাদেশে কমবেশি বৃষ্টিপাত হয়েছে। এদিন রাজধানী ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক নেতাকে হত্যার দায়ে যুবদল নেতা বহিষ্কার 

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬ 

গ্যাস বিল নিয়ে প্রতারণা, পরিশোধের বিষয়ে জরুরি সতর্কবার্তা

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

১০

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস / সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

১১

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা

১২

স্লুইজ গেটে পড়ে ছিল নারীর মরদেহ

১৩

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা  

১৪

নতুন পে-স্কেলে বেতন কবে মিলবে?

১৫

বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

১৬

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

১৭

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

১৮

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

১৯

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

২০
X