কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২১ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশে ঝড়ের আভাস
ছবি : সংগৃহীত

চলমান বৈরী আবহাওয়ায় দেশের ১৭টি অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার (২৮ এপ্রিল) পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। ঝড়ের সঙ্গে থাকতে পারে তীব্র দমকা হাওয়া ও বজ্রপাত।

এ ছাড়া ৯৬ ঘণ্টার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসেও বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা অব্যাহত থাকায় এই পরিস্থিতি আরও কিছু সময় স্থায়ী হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো এলপিজির দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১০

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১১

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১২

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৩

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৪

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৫

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটাল বেলজিয়াম

১৭

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১৮

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

১৯

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

২০
X