কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৯:২০ পিএম
আপডেট : ০১ মে ২০২৬, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হাওরে ধান সংগ্রহের সময় এগিয়ে আনার ঘোষণা 

হাওরে ধান সংগ্রহ করা হচ্ছে ও সরকারের লোগো। ছবি : সংগৃহীত
হাওরে ধান সংগ্রহ করা হচ্ছে ও সরকারের লোগো। ছবি : সংগৃহীত

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়াতে বোরো ধান সংগ্রহের সময় এগিয়ে এনেছে সরকার। সারা দেশে ১৫ মে থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও, বিশেষ পরিস্থিতিতে কেবল হাওরাঞ্চলের ৬টি জেলায় এই কার্যক্রম ১২ দিন এগিয়ে এনে আগামী রোববার (৩ মে) থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৩০ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উৎপাদিত ধান দ্রুত সরকারি গুদামে সংগ্রহ করে তাদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যেই এই সময় পরিবর্তন করা হয়েছে।

যেসব জেলায় কার্যক্রম আগে শুরু হচ্ছে: মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলভুক্ত নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ এই ৬টি জেলায় বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে ৩ মে থেকে ধান সংগ্রহ শুরু হবে।

প্রজ্ঞাপনে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ও কৃষকদের বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে সরকার এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে।

খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মামুন মিয়া স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়, প্রতিকূল পরিস্থিতিতে কৃষকরা যাতে ফসলের সঠিক মূল্য পান এবং দ্রুত সরকারি গুদামে ধান বিক্রয় করে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, সেজন্যই সরকার নির্ধারিত সময়ের আগেই সংগ্রহ কার্যক্রম শুরুর এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১০

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১১

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১২

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৩

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৪

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৫

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৬

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৮

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১৯

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

২০
X