কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৪:২৪ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শিশু অধিকার নিশ্চিতে ইউনিসেফের সঙ্গে যৌথভাবে কাজ করবে সংসদ : ডেপুটি স্পিকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (৭ মে) ডেপুটি স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে শিশু অধিকার সুরক্ষায় পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস এবং ইউনিসেফ যৌথভাবে কাজ করবে। শিশুদের স্বার্থ সংরক্ষণ ও শিশুবান্ধব নীতি প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সরকারি ও বিরোধীদলীয় সংসদ-সদস্যদের সমন্বয়ে একটি ককাস গঠন করা হবে। এ ককাস সংসদে শিশু অধিকারবিষয়ক আলোচনা ও বাজেট বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শিশু অধিকার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। শিশুদের সংসদ অধিবেশন গ্যালারিতে বসে উপভোগের সুযোগ সৃষ্টির জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া বিভিন্ন সংগঠনের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিশু অধিকার বিষয়ে বাংলাদেশ উপমহাদেশে একটি নেতৃস্থানীয় ভূমিকা পালন করতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউনিসেফ প্রতিনিধিদল জানায়, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষাসহ ১০টি অগ্রাধিকারমূলক অধিকার বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে তারা সক্ষম হয়েছে। এসময় তারা চলমান হাম পরিস্থিতি মোকাবেলায় সরকারের সময়োপযোগী পদক্ষেপেরও প্রশংসা করেন।

সাক্ষাৎকালে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

বিশ্বকাপ জিতবে কারা, শেষ ষোলোর আগে ভবিষ্যদ্বাণী অপটার

সড়কে প্রাণ গেল ২ জনের

১০

এক যুগেরও বেশি সময় ধরে সংষ্কার হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে কয়রাবাসী

১১

ফ্রান্স দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন বড় তারকা

১২

নরওয়েকে হারিয়েই ইউরোপের ‘অভিশাপ’ ঘুচাবে ব্রাজিল?

১৩

দেশের নয় জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৪

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় গেল ‘বাদশা বাহাদুর’

১৬

গত বছরের প্রশ্নে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী!

১৭

মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা জানালেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা

১৮

ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে তরুণী

১৯

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা 

২০
X