কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

কারাগার চলবে নিজস্ব বিদ্যুতে, উৎপাদিত অতিরিক্ত অংশ যাবে জাতীয় গ্রিডে

কারাগারে সৌরবিদ্যুৎ উৎপাদন চুক্তি। ছবি : সংগৃহীত
কারাগারে সৌরবিদ্যুৎ উৎপাদন চুক্তি। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে এবার যোগ হয়েছে নতুন মাত্রা। দেশের কারাগারগুলোতে সৌরবিদ্যুৎ উৎপাদনে ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। সরকারের নেট মিটারিং নীতিমালার আওতায় ওপেক্স (ওপেক্স) পদ্ধতিতে সম্ভাব্য ১৫ থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৮ মে) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কারা অধিদপ্তর জানায়, এ লক্ষ্যে গত ৫ মে ২০২৬ তারিখে প্রিজন ডিরেক্টরেটের সঙ্গে ইনজেন টেকনোলজি লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে। একই সঙ্গে কারাগারগুলোর নিজস্ব বিদ্যুৎ চাহিদাও পূরণ করা হবে।

কারা অধিদপ্তর আরও জানায়, প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এর ফলে কারাগার তথা সরকারের বিদ্যুৎ খাতে আর্থিক সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকারের সাম্প্রতিক নির্দেশনার আলোকে এ ধরনের কার্যক্রম আরও বেগবান হয়েছে। প্রকল্পটিতে কারাগার বা সরকারের কোনো বিনিয়োগ নেই। এটি পুরোপুরি বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

কারা সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের বহুমুখী কার্যক্রমের মাধ্যমে দেশের কারাগারগুলোকে আরও উৎপাদনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১০

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১১

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১২

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৪

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৫

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৬

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৮

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১৯

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

২০
X