রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট : ১০ মে ২০২৬, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেজন্য বাহিনীকে নতুন করে শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬’ উদ্বোধন শেষে তিনি মন্তব্যটি করেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এই রাজারবাগ পুলিশ লাইনসেই হানাদার বাহিনী বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। স্বাধীনতা অর্জনের জন্য যে পুলিশ সদস্যরা আত্মাহুতি দিয়েছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল বা শক্তি যেন পুলিশকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেটি নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।

পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন প্রমাণ করেছে যে, একটি স্বাধীন ও পেশাদার বাহিনীর পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল কাজ। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে পুলিশ বাহিনী কাজ করবে, এটাই বর্তমান সরকারের প্রত্যাশা।

তারেক রহমান আরও উল্লেখ করেন, শুধু দেশের অভ্যন্তরেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও বাংলাদেশ পুলিশের ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বিদেশের মাটিতে অর্জিত এই সুনাম দেশের অভ্যন্তরেও বজায় থাকবে এবং জনগণের সঙ্গে পুলিশের আচরণ হবে মানবিক ও জনবান্ধব।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল প্যারেড ও সালাম গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী এই আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

১০

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

১২

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

১৩

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

১৪

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

১৫

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

১৬

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১৭

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১৮

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১৯

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

২০
X