কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

লঞ্চ যাত্রীদের বিআইডব্লিউটিএ-র জরুরি নির্দেশনা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতে জরুরি নৌবিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার (১৪ মে) বিআইডব্লিউটিএ কর্তৃক প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে যাত্রীদের জন্য ১৬ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, টিকিট কেটে লঞ্চে উঠতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখতে হবে। অতিরিক্ত যাত্রী হয়ে কিংবা লঞ্চের ছাদে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

যাত্রীদের প্রতি নির্দেশনায় বলা হয়:

১। টিকিট কেটে লঞ্চে উঠুন এবং জাতীয় পরিচয়পত্রের (NID) কপি সঙ্গে রাখুন;

২। অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠবেন না;

৩। লঞ্চের ছাদে যাত্রী হয়ে উঠবেন না। এতে লঞ্চ ভারসাম্যহীন হয়ে পড়ে এবং নৌদুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়;

৪। শৃঙ্খলাবদ্ধভাবে লঞ্চে আরোহন/অবরোহন করুন। তাড়াহুড়া করে আরোহন/অবরোহন করে জীবনের ঝুঁকি ডেকে আনবেন না;

৫। আবহাওয়ার পূর্বাভাস জেনে যাত্রা করুন। দুর্যোগপূর্ণ/খারাপ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ভ্রমণ করবেন না। কোনো

৬। অবস্থায় জীবনের ঝুঁকি নেবেন না। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত কর্মকর্তার সহযোগিতা নিন;

৭।পথিমধ্যে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে ছুটাছুটি করবেন না। এ ধরনের পরিস্থিতিতে ধীরস্থির ও শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করুন;

৮। পরিবার-পরিজনকে ঈদের ভিড় শুরু হওয়ার পূর্বেই আপনার গন্তব্যে পাঠিয়ে দিন;

৯। নৌযানে আরোহন করে লাইফ জ্যাকেট ও লাইফ বয়া বুঝে নিন;

১০। যাত্রাপথে অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না;

১১। পকেটমার, অজ্ঞান পার্টি এবং ছিনতাইকারীদের থেকে সাবধান থাকুন;

১২। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে নৌকা বা ট্রলার থেকে লঞ্চে উঠবেন না;

১৩। লঞ্চ চলন্ত অবস্থায় পথিমধ্যে/মাঝনদীতে ট্রলার থেকে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠানামা করবেন না;

১৪। ঘাটে লঞ্চ না আসা পর্যন্ত টার্মিনালে অপেক্ষা করুন;

১৫। বহনকৃত মালামাল নিজ দায়িত্বে রাখবেন;

১৬। যাত্রাপথে কোনো রূপ সমস্যার সম্মুখীন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিন অথবা হটলাইন নম্বরে যোগাযোগ করুন।

বিআইডব্লিউটিএ জানায়, যেকোনো জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্যসেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২ ও কোস্টগার্ড ১৬১১১ নম্বরে যোগাযোগ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালে বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

শাহজালালে চাঞ্চল্য / দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১০

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১১

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৩

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৪

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৮

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৯

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

২০
X