

চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রতিষ্ঠানটি তাদের ১৩টি পদে ৫৪ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহীরা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত কেবল অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এইচএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
চলুন, এক নজরে দেখে নিই বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)
চাকরির ধরন : স্থায়ী
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
কর্মস্থল : যে কোনো স্থান
বয়স : ১ এপ্রিল ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে ২ ও ৩নং পদের ক্ষেত্রে ৪০ বছর, ৬,৭, ৮ ও ৯নং পদের ক্ষেত্রে ৩৫ বছর এবং ১০নং পদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে সব পদের জন্য ১৮-৩২ বছর উল্লেখ রয়েছে সে পদগুলোর ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম : আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে পারবেন।
আবেদন ফি : টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৩নং পদের জন্য ২২৩ টাকা, ৪-১০নং পদের জন্য ১৬৮ টাকা, ১১-১৩নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় : ২৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : প্রতিষ্ঠানটির ওয়েবসাইট