কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৭:২২ পিএম
আপডেট : ২১ মে ২০২৬, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রামিসা হত্যাকাণ্ডের রহস্য জানাতে ডাকা সংবাদ সম্মেলন বাতিল

ডিএমপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ডিএমপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর শিশু রামিসা হত্যাকাণ্ডের রহস্য জানাতে ডাকা সংবাদ সম্মেলন বাতিল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

বৃহস্পতিবার দুপুর ২টা ১৭ মিনিটে ডিএমপি এক বার্তায় জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে ব্রিফ করার কথা ছিল ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এম মো. নজরুল ইসলামের।

ডিএমপির পক্ষ থেকে পাঠানো আগের বার্তায় জানানো হয়, পল্লবীর চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদ্ঘাটন-সংক্রান্ত তথ্য তুলে ধরা হবে। এ জন্য গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধও জানানো হয়েছিল।

পরে বিকেল ৫টা ৭ মিনিটে আরেকটি বার্তায় ডিএমপি জানায়, অনিবার্য কারণবশত ‘পল্লবীতে রামিসা হত্যাকাণ্ড’ সম্পর্কিত ব্রিফিং বাতিল করা হয়েছে।

চাঞ্চল্যকর এ ঘটনার ব্রিফিংটি বাতিলের কারণ জানায়নি ডিএমপি।

কালবেলা/নূর/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X