কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ১৩ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ‘ঈদ উপহার’ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় (২২ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের কাছে চেক হন্তান্তর করেন তিনি।

এসময় স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরশনের প্রশাসক আব্দুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন, খুলনার প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জের অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, বরিশালের বিলকিস জাহান শিরীনসহ ১৩ সিটির প্রশাসক উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে বাসায় আসর নামাজ পড়ে পায়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী বলে জানান অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সারা দেশের সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রের কাছে ইদ বোনাস হস্তান্তর করেছেন।’

এ বছরের ঈদুল ফিতরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা নাকি স্পেন? / ফাইনাল নিয়ে শামনের ভবিষ্যদ্বাণী, সিংহ বলছে ভিন্ন কথা

ফিলিস্তিনি বন্দিদের জন্য কারাগারে কুমির রাখার পরিকল্পনা ইসরায়েলের

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ কিলোমিটার সংস্কারের অপেক্ষায়

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

সাবেক সতীর্থের চোখে মেসি: কোন জাদুতে তিনি সবার চেয়ে আলাদা

শিশু-নারীর সুরক্ষায় জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক ঋণ-সহায়তা কাঠামোর আহ্বান

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ২

চার জেলায় ব্যাংক খোলা আছে আজ

১০

প্রিয় দলকে জেতাতেই হবে / ফাইনালের আগে সমর্থকদের ঘরে ঘরে কুসংস্কার

১১

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচের ‘একমাত্র ভয়’ কী নিয়ে

১২

ডুবে মারা গেলেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১৩

পাকিস্তানে ফের বাড়লো জ্বালানির দাম

১৪

হাতের টানেই গুঁড়ো হচ্ছে নির্মাণাধীন স্টেডিয়ামের ঢালাই, প্রতিবাদ করায় হামলা

১৫

মধ্যপ্রাচ্যে ভ্রমণ নিয়ে নতুন সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

১৬

বহু বছর ধরে অচল থাকা ইরাক-সিরিয়া তেল পাইপলাইন সচলে সমঝোতা

১৭

ডেমরার পুলিশ লাইনে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’, থানায় মামলা

১৮

বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ফাইনালে ইয়ামালকে নিয়ে বিশেষ ছক কষেছেন মেসি

২০
X