কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৬:৩১ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : কালবেলা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : কালবেলা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি সরকার আগামি এক মাসের মধ্যে নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের মধ্যদিয়ে মানুষের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। বর্তমান সরকার কোনোভাবেই শিশু কিংবা নারী নির্যাতন মেনে নেবে না। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে সরকার শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কেউ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।

তারেক রহমান বলেন, একটি নিরাপদ-মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একইসঙ্গে আমাদের জাতীয় জীবনে আবারও বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জীবিত করতে হবে।

জাতীয় ইতিহাসে কাজী নজরুল ইসলাম একটি অবিস্মরণীয় নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম বিশ্ব-সাহিত্য দরবারে আরও বেশি ছড়িয়ে দেয়া প্রয়োজন। তার জীবনবোধ ও জীবন-দর্শনকে প্রজন্মের পর প্রজন্মে পৌঁছে দিতে হবে। এর অংশ হিসেবে জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করা যায় কিনা, সংশ্লিষ্টদের সে বিষয়টি বিবেচনার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী উৎসবের উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, আসুন জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়-অবিচার, ক্ষুধা-দারিদ্র ও বিপদের গ্লানি মুছে ফেলি। সবার আগে বাংলাদেশকে ধারণ করি। একটি সমৃদ্ধ, স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশের জন্য নিজেদের নিবেদিত করার প্রত্যয়ে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি।

কালবেলা/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X