কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৮:১৭ এএম
আপডেট : ২৫ মে ২০২৬, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

কৃষকদের জন্য বজ্রপাত নিয়ে জরুরি সতর্কবার্তা

বজ্রপাতের সময় মাঠে দাঁড়িয়ে থাকা কৃষকরা। ছবি : সংগৃহীত
বজ্রপাতের সময় মাঠে দাঁড়িয়ে থাকা কৃষকরা। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় আজ সকালে বজ্রপাতের ঝুঁকি থাকায় কৃষকদের খোলা মাঠে কৃষিকাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। সোমবার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি সম্ভাব্য বজ্রপাতের সময় ও ঝুঁকিপূর্ণ জেলার তালিকা প্রকাশ করেন।

এ সময় তিনি নিম্নলিখিত জেলারগুলোর কৃষকদের খোলা মাঠে কৃষিকাজ করা থেকে বিরত থেকে বজ্রপাতের আঘাত থেকে জীবন বাঁচানোর আহ্বান জানান।

রংপুর বিভাগ : দিনাজপুর, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট।

সময় : সকাল ৭টার পর থেকে ৯টা পর্যন্ত।

ময়মনসিংহ বিভাগ : জামালপুর, শেরপুর জেলা।

সময় : সকাল ৭টার পর থেকে ১০টা পর্যন্ত।

রাজশাহী বিভাগ : জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলা।

সময় : সকাল ৭টার পর থেকে ১০টা পর্যন্ত।

বজ্রপাতের সময় করণীয় কী তা জেনে নেওয়া যাক-

  • বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
  • প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন
  • খোলাস্থানে অনেকে একসঙ্গে থাকাকালীন সময়ে বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে সরে যান।
  • বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকের মতো করেই চিকিৎসা দিতে হবে।
  • খোলা জায়গায় কোনও বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে ৪ মিটার দূরে থাকতে হবে।
  • ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচে খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।
  • কোনো বাড়িতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকলে সবাই এককক্ষে না থেকে আলাদা কক্ষে যান। ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
  • গাড়ির মধ্যে থাকলে ধাতব অংশ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
  • ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না।
  • বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর থাকুন।

সূত্র : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

কালবেলা/কেএইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১০

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১১

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৩

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৪

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৫

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৬

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৭

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৯

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

২০
X