কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৪:০২ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

৩ বার পদত্যাগ করতে চেয়েছিলেন তৌহিদ হোসেন

এম তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
এম তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে তিন বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এম তৌহিদ হোসেন। তিনি সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতো না। এর নেপথ্যে ছিলেন বাণিজ্য উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টা।

তিনি জানান, সাত সদস্যের কিচেন ক্যাবিনেটে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত হতো। প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল। তাই তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নেন, তবে তা গৃহীত হয়নি।

তিনি বলেন, আমি ৩ বার কুইট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে তারা বলে যে, এটা অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে।

ক্ষমতায় থাকাকালে কয়েকজন উপদেষ্টার সমন্বয়ে কিচেন কেবিনেট সব সিদ্ধান্ত নিত দাবি করে তিনি বলেন, কোনো এক উপলক্ষে এই কিচেন ক্যাবিনেটের একটা মিটিংয়ে আমাকে যেতে হয়েছিল। যমুনাতেই এটি হতো এবং আমি পরে জেনেছি যে প্রতি মঙ্গলবারে তারা বসেন। সিদ্ধান্ত নেয় কেউ কেউ; এ ধরনের কথাবার্তা শোনা যেত। আমার কানেও আসতো। কিন্তু এর বাইরে আসলে আমার জানা ছিল না যে, এরকম একটা গ্রুপ আছে যারা নিয়মিত বসে, সিদ্ধান্ত নেওয়ার জন্য।

ভোটের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তার বিষয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না এটাতে। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আবারও হামলা চালাল ইরান

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

মোজতবা খামেনির নির্দেশনা মেনে চললেই বিজয় অর্জন সম্ভব: গালিবাফ

সালিশে প্রকাশ্যে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

আলোচিত শিশু আয়নী হত্যা মামলার রায় সোমবার

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিশুকে নির্যাতন করে মাদ্রাসা শিক্ষকের রিলস / ‘পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

১০

ঢাকাসহ ১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস

১১

প্রাথমিকের মানোন্নয়নে গবেষণা প্রস্তাব আহ্বান, পাবেন ২ লাখ টাকা

১২

নাতির হামলায় বৃদ্ধার মৃত্যু, পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে দাফন

১৩

চ্যাম্পিয়ন দলের নাম জানিয়ে আর্জেন্টাইনদের চরম দুঃসংবাদ দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

১৪

গুগল ম্যাপসে আপনার সঠিক অবস্থান আছে কি না বুঝবেন যেভাবে

১৫

যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীর মতো আচরণ করছে: ইরান

১৬

অটোরিকশা-ভটভটির সংঘর্ষে ২ নারী নিহত

১৭

ইউরোমানি ও এবিএফের পাঁচ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

১৮

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

১৯

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

২০
X