কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রত্যেক সমুদ্রবন্দরের সঙ্গে রেল যোগাযোগ সম্প্রসারিত করা হচ্ছে : রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটি সমুদ্রবন্দরের সঙ্গে রেল যোগাযোগ সম্প্রসারিত করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (১০ অক্টোবর) মাওয়া স্টেশনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আংশিক (ঢাকা-ভাঙ্গা) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে। অতীতে আমরা যে সময় অতিক্রম করেছি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মতো বৈরী পরিবেশে অর্থনৈতিক মন্দার মধ্যেও রেলওয়ে প্রকল্পগুলো কিন্তু চলমান ছিল। প্রচেষ্টার ফলে সেই রেলপথের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। আগামী ১২ নভেম্বর আপনার (শেখ হাসিনা) উপস্থিতিতে আমাদের কক্সবাজারের প্রকল্পটি উদ্বোধন করতে পারব।

তিনি বলেন, একটি দেশের উন্নতি করতে হলে ভারসম্পন্ন যোগাযোগ ব্যবস্থা অতি গুরুত্বপূর্ণ। সে জন্য যোগাযোগ মন্ত্রণালয় থেকে আলাদা করে ২০১১ সালে রেল মন্ত্রণালয় গঠন করা হয়। তারপর রেলকে গড়ে তোলার জন্য আপনি ধীরে ধীরে প্রকল্প গ্রহণ করেছেন এবং সেগুলো বাস্তবায়ন করতে চলেছেন। আপনার নেতৃত্বে আমরা এ টেকসই এবং আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারব। আমরা জানি, যে দেশ যত উন্নত সেই দেশে রেল ব্যবস্থা তত উন্নত। আমরা আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই পরিকল্পনা সরকারের আছে। আপনার সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন আপনি একে একে বাস্তবে রূপ দিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রেলপথ সচিব ড. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন, বাংলাদেশের সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X