কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

বিআইডব্লিউটিএ বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। ছবি : সংগৃহীত
বিআইডব্লিউটিএ বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েচে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার (২৩ জুন) আরিফ উদ্দিনের সঙ্গে এক নারীর ৪৭ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে।

তাকে বরখাস্তের আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের’ অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এজন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার কথা বলা হয়েছে আদেশে।

তবে সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তিনি খোরাকি ভাতা পাবেন বলে জানা যায়। এসময়ে তাকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রশাসন মানবসম্পদ বিভাগে হাজিরা দিতেও বলা হয়েছে।

এ আদেশে তাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

জর্ডান ম্যাচের আগে এ কোন আর্জেন্টিনা?

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

১০

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

১১

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

১২

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

১৩

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

১৪

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১৫

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

১৬

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

১৭

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

১৮

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

১৯

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

২০
X