কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ
খোরশেদা বানু'র দোয়া মাহফিল

মানুষের দুঃখ-দুর্দশা দূর করে সুষম সমাজ গড়তে চাই: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: কালবেলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমারা বাংলাদেশে এমন একটি সুষম সমাজ গড়ে তুলতে চাই, যেখানে ধনী-দরিদ্রের বৈষম্য কমে আসবে এবং মানুষের দুঃখ-দুর্দশা দূর হবে। তিনি বলেন, ‘এ দেশের মানুষ যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব।’

শনিবার (১১ জুলাই) নরসিংদীর পাকুরিয়া সরকারি বিদ্যালয়ে তার মা, খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন।

উপস্থিত নারী সমাজের উদ্দেশ্যে মঈন খান বলেন, ‘নিজের অধিকার সম্বন্ধে সচেতন হয়ে উঠুন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি—নিজের অধিকার যতক্ষণ না নিজেরা আপনারা কেড়ে নেবেন, ততক্ষণ কিন্তু কেউ তা দেবে না। আমরা বড়জোর আপনাদের পাশে দাঁড়াতে পারি, সহায়তা করতে পারি; সেটি প্রতিনিয়ত করে আসছি।’

নিজের পরিবারকে এ দেশের কোটি কোটি পরিবারের মতোই অত্যন্ত সাধারণ উল্লেখ করে তিনি বলেন, আমার পিতা (মরহুম আব্দুল মোমেন খান) ক্যাবিনেট সচিব ছিলেন এটা সত্যি, কিন্তু তিনি কর্মজীবন শুরু করেছিলেন ক্যালকাটা গভর্নমেন্ট কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে। এমনকি আমার পিতামহ আব্দুল বারিক খানও একজন শিক্ষক ছিলেন এবং তিনি ব্রিটিশ-বিরোধী স্বাধীনতা আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে চাকরিচ্যুত হয়েছিলেন।

সভাপতির বক্তব্যে খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোখসানা খন্দকার বলেন, ‘পিছিয়ে পড়া ও সুবিধা-বঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে ১৯৯৩ সাল থেকে কাজ করে যাচ্ছে 'খান ফাউন্ডেশন'। নারীদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই বছরও ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকায় প্রায় ১৪ কোটি টাকার গ্রামীণ ঋণ বিতরণ করা হয়েছে।’ দেশের শিক্ষা ব্যবস্থার চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দকৃত অর্থ শুধু ভবন নির্মাণে ব্যয় না করে শিক্ষার প্রকৃত মানোন্নয়নে ব্যবহার করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বেগম খোরশেদা বানুর জীবন, কর্ম ও সমাজকল্যাণে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ এডভোকেট রোখসানা খন্দকার। দোয়া মাহফিলের ভাচ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য আব্দুল মঈন খানের তিন মেয়ে মাহরীন খান, নওশীন খান, নওরীন খান, দি মিলেনিয়াম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অভিনয় চন্দ্র সাহা, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান, নরসিংদী জেলার প্রশাসক ইশরাত জাহান কেয়া,। প্রসঙ্গ, বেগম খোরশেদা বানু নরসিংদীর বেলাব গ্রামের ঐতিহ্যবাহী ডেপুটি বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আবদুল গফুর ছিলেন ব্রিটিশ আমলে এ অঞ্চলের প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট। ১৯৪২ সালে তিনি সাবেক সচিব ও খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আদর্শ গৃহিণীর পাশাপাশি তিনি ছিলেন শিক্ষানুরাগী সমাজসেবক ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে তার অবদান আজও স্মরণীয়। খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন হিসেবে শিক্ষা বিস্তার, নারী ও শিশুদের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি তার মোমেনবাগের নিজস্ব বাসভবন এসব প্রতিষ্ঠানের জন্য স্থায়ীভাবে দান করে যান। ২০১১ সালের ১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১০

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১১

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১২

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৩

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৪

বেদনার আকাশ

১৫

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৬

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৭

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৮

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৯

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

২০
X