কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১২:৫৯ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি: কালবেলা
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি: কালবেলা

দ্বিতীয় দিনের মতো টানা বৃষ্টিতে রাজধানীর জনজীবন ব্যাহত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

সকালের দিকে আকাশ ছিল মেঘলা। বাতাসে আর্দ্রতা ও গুমোট আবহাওয়ার কারণে অস্বস্তি অনুভূত হলেও সকাল ৯টার পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির প্রভাবে মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি, মগবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহনের গতি ধীর হয়ে পড়ে। একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি আরও বেড়ে যায়। অনেককে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয়েছে। একই সঙ্গে অফিসগামী যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে যেতে দেখা গেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করে অনলাইন ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে টানা বৃষ্টি ও যানজটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দিনমজুর, রিকশাচালক ও অন্যান্য খেটে খাওয়া মানুষের ওপর। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জীবিকার তাগিদে তাদের কাজে বের হতে হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া পুলিশ সেজে মহাসড়কে ডাকাতি, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে গুগলে, নেটদুনিয়ায় তোলপাড়

ঢাবির হলে জমে থাকা পানিতে মিলল মাগুর মাছ

শেরপুরে পাহাড়ি ঢলে সব নদীর পানি বৃদ্ধি, সড়কে ভাঙন

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ড অ্যাডুকেশন এক্সপো

১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি: গোলাম পরওয়ার

কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান

হু হু করে বাড়ছে মুহুরী নদীর পানি

যুদ্ধে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাড়ি মেরামত করেছে ইরান

১০

বাঁশখালীতে ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বিএনপি নেতা আশিক

১১

সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ধাক্কা

১২

মঙ্গলবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

ইয়েমেনের বিমানবন্দরে হামলার ঘটনায় জাতিসংঘের প্রতিক্রিয়া

১৪

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা: পরকীয়া নয়, ‘হানি ট্র্যাপ’ ও পরিকল্পিত হত্যার দাবি

১৫

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ পাওয়া গেল সড়কে

১৬

নাটোরে কর্তব্যরত দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ড্যাবের

১৭

ডেমরায় মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

১৮

বন্যায় ধ্বংসস্তূপে পরিণত চকরিয়া ও মাতামুহুরী 

১৯

বিটোপিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হলেন মনির হোসেন

২০
X