কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হওয়ার কিছুক্ষণ পর শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

আবু হানিফ তার পোস্টে বলেন, ‘পতিত আওয়ামী লীগের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বিদেশে চিকিৎসা করতে গিয়ে, সেখান থেকে পলাতক খুনি হাসিনার সাথে যোগাযোগ করেন। তার এই যোগাযোগকে হালকা করে দেখার সুযোগ নাই। বরং হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার সাথে এই ফোনালাপের গভীর সম্পর্ক রয়েছে। আর সেখানে সব মেকানিজম করছে ভারত। সম্প্রতি সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং আওয়ামী রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফোনালাপের বিষয় গুলো একই সূত্রে গাঁথা। বিদেশে গিয়ে হাসিনার সাথে ফোনালাপ দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘অনেকটা পরিস্থিতি বুঝতে পেরে আজকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছে। নিষিদ্ধ আওয়ামিলীগের এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানাই।’

এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মো. সাহাবুদ্দিন গণমাধ্যমকে জানান, শারীরিক অসুস্থতার কারণেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। সাংবিধানিক বিধান অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর সঙ্গে সঙ্গে তা কার্যকর হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।

কালবেলা/আরএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১০

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১১

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১২

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৩

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৪

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৫

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৬

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৭

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৮

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৯

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

২০
X