কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১০:১৯ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে লঘুচাপ, আসছে বৃষ্টি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

আজ শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

তিন দিনের পূর্বাভাসে বলা হয়, আগামী সোম বা মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

আর তাতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে আগামী সোম বা মঙ্গলবার থেকে। দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, নিম্নচাপ হলে দেশের বিভিন্ন অঞ্চলে সোম অথবা মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, রংপুর বাদ দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।

এ ছাড়া আগামী তিন দিন আবহাওয়া কেমন থাকবে, তা তুলে ধরা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে।

শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া আগামী পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X