কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৩৯ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর সমাবেশের আগে ৬ আন্তর্জাতিক সংগঠনের জোটের বিবৃতি

পুরোনো ছবি
পুরোনো ছবি

আগামীকাল ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ করবে রাজনৈতিক দলগুলো। দিনটিকে ঘিরে শঙ্কায় রয়েছে সাধারণরা। এরই পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক নির্যাতনবিরোধী সংগঠন দ্বারা গঠিত জোট ইউনাইটেড অ্যাগেইনস্ট টর্চার (ইউএটি)।

বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বাংলাদেশ সরকারকে সহিংসতা বন্ধ এবং মানবাধিকারকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে ইউএটি।

ইউএটি জোটের একটি হলো ইন্টারন্যাশনাল রিহ্যাবিলিটেশন কাউন্সিল ফর টর্চার ভিকটিমস (আইআরসিটি)। এই সংগঠনের মহাসচিব লিসা হেনরি বলেন, বাংলাদেশে আমাদের প্রতিনিধিরা বলছেন যে-গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিদিনই ক্ষুণ্ণ হচ্ছে। এ জন্য নির্যাতন বাড়ছে। ভুক্তভোগীদের ন্যায়বিচার এবং নিরাময়ের অধিকার রয়েছে, তাই জবাবদিহি নিশ্চিত করতে এবং ভুক্তভোগীদের পুনর্বাসন প্রদানের জন্য নির্যাতনের মামলা নথিভুক্ত করার জন্য আমরা বাংলাদেশে আমাদের সদস্য এবং অংশীদারদের সমর্থন করার জন্য কাজ করব।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন আয়োজনের কথা রয়েছে। এমন প্রেক্ষাপটে প্রধান বিরোধী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেআইনি, নজিরবিহীন এবং অতিরিক্ত বল প্রয়োগের নীতি অনুসরণ করছে নিরাপত্তা বাহিনীগুলো। গত বছর থেকে বিরোধী দলগুলোর বিক্ষোভে একাধিকবার গুলি ও রাবার বুলেট ব্যবহার হয়েছে। বিক্ষোভকারীদের লাঠিপেটা করা হয়েছে এবং শত শত মানুষ আহত হয়েছেন।

নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বর্ণনা দেওয়া হয়েছে যে, প্রমাণবহির্ভূতভাবে বিএনপির কয়েক হাজার সদস্যের বিরুদ্ধে মামলা করে কীভাবে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে পদ্ধতিগতভাবে শ্বাসরোধ করা হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক নাগরিক সমাজের আইনি হয়রানি বন্ধ করতে এবং যথাযথ প্রক্রিয়ার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১০

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১১

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১২

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৪

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৫

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৬

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৭

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৮

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৯

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

২০
X