কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না : প্রধানমন্ত্রী

গণভবনে ২৮ অক্টোবর বিএনপির সন্ত্রাসে আহত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
গণভবনে ২৮ অক্টোবর বিএনপির সন্ত্রাসে আহত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসমাবেশে (২৮ অক্টোবর) সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে ২৮ অক্টোবর বিএনপির সন্ত্রাসে আহত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। এ সময় তিনি নির্যাতিত সাংবাদিকদের শারীরিক খোঁজখবর নেন এবং হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আশ্বাস দেন।

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী দল। জ্বালাও-পোড়াও করে সরকার উৎখাত করা যাবে না। নির্বাচন সময়মতোই হবে।

২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, তাদের সহিংস আন্দোলনে প্রধান টার্গেট সাংবাদিক, পুলিশ আর সাধারণ মানুষ। নিজেদের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের ওপর হামলা করে তারা। কিন্ত বর্তমান যুগ মিডিয়ার যুগ। যতই ক্যামেরা ভাঙুক কোথাও না কোথাও তা রেকর্ড হয়েছে এবং সেখানে চেহারা স্পষ্ট বোঝা যায়। সেখান থেকে এই সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচার করা হবে।

তিনি আরও বলেন, এরই মধ্যে মামলা দেওয়া হয়েছে। বিএনপির কিছু নেতা বলেন, এত হাজার মামলা হয়েছে। মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলায় মালা দিয়ে বাহবা দেব? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত।

প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন অসংখ্য টিভি চ্যানেল। এই সরকার দেশে বেসরকারি গণমাধ্যমের দ্বার খুলে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X