কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৫:৪৮ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

খাজা টাওয়ারে আগুন : ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

বৃহস্পতিবার বিকেল খাজা টাওয়ারে আগুন লাগে। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার বিকেল খাজা টাওয়ারে আগুন লাগে। ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে আগুনের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খাজা টাওয়ার আগুনের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন- ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইন্ট্যানেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সদস্য সচিব হলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। এ ছাড়া কমিটির তিন সদস্য হলেন- ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক, উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম ও ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের সিনিয়র অফিসার মো. নাজিম উদ্দিন সরকার।

শাহজাহান শিকদার বলেন, অগ্নি দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য কমিটিকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী মোড়ের কাছের ১৪তলা বিশিষ্ট খাজা টাওয়ারে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২ ইউনিট। এ ছাড়া ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X