কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৯:৪০ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এবার হেলমেট পরে ট্রেন চালাবেন চালকরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকার পতনের একদফা দাবিতে বিরোধী দলের তিন দিনের অবরোধ কর্মসূচিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে নানামুখি পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে চালকদের দেওয়া হচ্ছে হ্যালমেট। চালক, ট্রেনের পরিচালক থেকে শুরু করে সব স্টাফদের জন্য কেনা হয়েছে জ্যাকেটসহ সুরক্ষা সামগ্রী। রেল কর্মকর্তা জানিয়েছেন, সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেলওয়ের দুটি নিরাপত্তা বাহিনী সব স্টেশনসহ স্পর্শকাতর স্থানে মোতায়েন করা হচ্ছে। সেইসঙ্গে এ ব্যাপারে পুলিশের সহযোগিতাও চাওয়া হয়েছে।

ট্রেনে পাথর মেরে লোকোমাস্টারদের (চালক) আহত করার ঘটনা নিয়মিতই শোনা যায়। এ ছাড়া বর্তমানে রাজনৈতিক দলগুলোর সহিংসতা এবং পূর্ব অভিজ্ঞতা থেকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের নিরাপদ রাখতে হেলমেট পরে ট্রেন চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে প্রতিটি ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টাররা নিজেদের নিরাপত্তার স্বার্থে এখন থেকে হেলমেট পরে ট্রেন চালাবেন।

রোববার (২৯ অক্টোবর) রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশল বিভাগ থেকে জারি করা এক নোটিশের মাধ্যমে বিষয়টি সব লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের জানানো হয়েছে।

ওই নোটিশে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে সব ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকো মাস্টারদের ট্রেন পরিচালনা করার সময় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হেলমেট ব্যবহার করার জন্য বলা হলো। বিষয়টি লোকোমাস্টার নোটিশ বুকের মাধ্যমে সব ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের অবহিত করার জন্য বলা হলো।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকোমাস্টার জানান, সাধারণ সময়েই দুর্বৃত্তরা পাথর মেরে আমাদের বিভিন্ন লোকোমাস্টারদের আহত করেছে। অনেকের মাথা ফেটে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। আবার আগামীকাল থেকে অবরোধ। সবকিছু মিলিয়ে রেলওয়ে আমাদের নিরাপত্তার জন্য হেলমেট দিয়েছে, যা আগামীকাল থেকে আমরা ব্যবহার করব। ইতোমধ্যে বিষয়টি আমরা ট্রায়াল দিয়েছি।

তারা আরও বলেন, ২০১৩-১৪ সালে যখন দেশে রাজনৈতিক অস্থিরতা চলছিল তখনো আমাদের নিরাপত্তার জন্য হেলমেট দেওয়া হয়েছিল। এবারও নির্বাচনের আগে সহিংসতা থেকে আমাদের রক্ষার জন্য রেলওয়ে এই উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে জানতে ঢাকা বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) জাহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ বিন সারোয়ার কালবেলাকে বলেন, চালকের সেফটির জন্য হেলমেট কেনা হয়েছে। এর বাইরে সুরক্ষার জন্য যা প্রয়োজন সবই দেওয়া হবে। পাশাপাশি রেলস্টেশন ও লাইন ঘিরে নাশকতা এড়াতে পুলিশ মোতায়েন করা হবে।

তিনি বলেন, অবরোধে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা থেকে আশা করি, যথাসময়ে ট্রেন ছাড়বে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X