কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইসিকে যে আশ্বাস দিলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের সদস্যরা। ছবি : সংগৃহীত
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের সদস্যরা। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের সদস্যরা। বৈঠকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।

বুধবার (১ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠকে দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় বিচারকরা যাতে দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সময় নিম্ন আদালত বন্ধ থাকবে। সে সময় বিচারকাজ কীভাবে চলবে তা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে।

তপশিল বিষয়ে কথা হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে তপশিল বিষয়ে কোনো কথা হয়নি।

আজ থেকে নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এ অবস্থায় নির্বাচনে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসল নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X