কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের প্রত্যাশাকে বিবেচনায় নেওয়ার আহ্বান ইয়ুথ সামিটে

রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘আমিও জিততে চাই ইয়ুথ সামিট ২০২৩’। ছবি : কালবেলা
রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘আমিও জিততে চাই ইয়ুথ সামিট ২০২৩’। ছবি : কালবেলা

তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় নীতি প্রণয়ন জরুরি। নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত ‘আমিও জিততে চাই ইয়ুথ সামিট ২০২৩’ এ আহ্বান জানান তরুণরা।

অংশগ্রহণকারীরা কর্মসংস্থান ছাড়াও নিরাপত্তা এবং স্বাস্থ্য সেবা নিয়ে তাদের নানা প্রত্যাশা তুলে ধরেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সংগঠনের শতাধিক তরুণের অংশগ্রহণে এ ইয়ুথ সামিটে নাগরিক ইস্যু নিয়ে বির্তক, কুইজ ও ভিডিও বার্তা তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২২টি বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিতর্ক দল অংশ নেয়।

সামিটের অংশ হিসেবে আয়োজিত ‘আমিও জিততে চাই আঃন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’য় রাজশাহী ইউনির্ভাসিটি ডিবেটিং অর্গানাইজেশন (আরইউডিও) দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি (জেইউডিএস) দল। এতে ডিবেটর অব দ্য ট্যুর্নামেন্ট হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক মো. ওবায়দুল্লাহ। সংসদীয় পদ্ধতির এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজক ছিল ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)।

প্রতিযোগিতায় বিতার্কিকরা বলেন, একজন তরুণ চাকরির বাইরে উদ্যোক্তা হতে চাইলে দেশে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। ব্যাংক লোন ও সরকারি পরিষেবা এখনো সহজ নয়। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা, প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের কর্মসংস্থানের সুযোগও পর্যাপ্ত নয়।

প্রতিযোগীরা বলেন, রাস্তাঘাট ও গণপরিবহনে চলাচলে তরুণরা বিশেষ করে নারীরা নানা ভোগান্তির মধ্যে পড়েন। পাশাপাশি সাইবার স্পেস বুলিং ও সাইবার ক্রাইমের কারণে একটি বড় অংশের তরুণদের মধ্যে তৈরি হচ্ছে হতাশা। এ ছাড়াও সরকারের স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানের উন্নতি, নিরাপদ পানি সরবরাহ, স্যানিটারি ব্যবস্থাপনা ও মশা নিধনের কার্যক্রম আরও জোরদার করতে হবে।

বক্তারা আরও বলেন, বেশিরভাগ তরুণই রাজনৈতিক অঙ্গন থেকে নিজেদের সরিয়ে রেখেছেন এবং তারা রাজনৈতিক আলোচনায় আগ্রহী নন, কারণ তারা মনে করেন তাদের মতামত সেভাবে গুরুত্ব পায় না। দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে, তরুণদের প্রত্যাশাগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য নীতিনির্ধারক এবং রাজনৈতিক দলগুলোর প্রতি অংশগ্রহণকারী তরুণরা আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মনিরা রহমান, উদ্যোক্তা ব্যবসায়ী তাসলিমা মিজি ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে নাগরিক সমস্যাসমূহ তুলে ধরে কাজী রোখসানা রুমার পারফরমেন্সে একটি মঞ্চ নাটক পরিবেশিত হয়, এর উপর ভিত্তি করে আয়োজিত হয় কুইজ প্রতিযোগিতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X