কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০১:৩৪ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক ওমর ফারুক শামীমের মৃত্যু

ওমর ফারুক শামীম। ছবি : সংগৃহীত
ওমর ফারুক শামীম। ছবি : সংগৃহীত

অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশের বার্তা সম্পাদক সাংবাদিক ওমর ফারুক শামীম মারা গেছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণে তিনি মারা যান।

ওমর ফারুক শামীমের বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, পুত্র, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২০ জানুয়ারি) বাদ জোহর খাগড়াছড়ি জেলা কালেক্টরেট জামে মসজিদে তার জানাজা শেষে জেলার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

ওমর ফারুক শামীম দৈনিক জনকণ্ঠের খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এ ছাড়া তিনি প্রতিদিনের সংবাদ, বাংলাদেশের খবর, জাগরণ, দিন পরিবর্তন, ভোরের আকাশ, বাংলাদেশ বুলেটিনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সংবাদ প্রকাশের বার্তা সম্পাদক ছিলেন।

তিনি ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য। খাগড়াছড়ি প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক তিনি।

সাংবাদিক ওমর ফারুক শামীমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার।

ওমর ফারুক শামীম ১৯৭২ সালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X