কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫১ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান আল থানি। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান আল থানি। ছবি : সংগৃহীত

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি)-২০২৪ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে যোগ দেওয়ার পর কাতারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন তিনি।

মিউনিখের হোটেল বেইরিশার হফের সম্মেলনস্থলে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। যেখানে আজ বিকেলে স্থানীয় হোটেল বেয়েরিশার হফের কনফারেন্স হলে চেয়ারের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য উপস্থাপনকালে যোগদান করেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মিউনিখ পৌঁছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১০

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১১

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১২

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৪

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৬

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৮

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

২০
X