কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১১:০৩ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

দুদিন তাপদাহে পুড়বে দেশ

তাপদাহে ক্লান্ত অটোরিকশাচালক। ছবি : সংগৃহীত
তাপদাহে ক্লান্ত অটোরিকশাচালক। ছবি : সংগৃহীত

দেশের তিন বিভাগের ওপর দিয়ে অন্তত দুদিন তাপদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ক্রমেই তাপমাত্রা বাড়তে পারে। এ সময়ে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে জনজীবনে অস্বস্তি বাড়বে।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবারের মতোই বুধবারও তিন বিভাগে তাপদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়তে পারে। এর মধ্যে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। এই তাপদাহ অব্যাহত থাকতে পারে। আর তা আরও বিস্তার লাভ করতে পারে।

এদিকে চট্টগ্রাম ও সিলেট এই দুই বিভাগের দুএকটি স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এপ্রিল মাসের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে দুএকটি লঘুচাপ সৃষ্টির। লঘুচাপের একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X