কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে গভীর নিম্নচাপ, যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। গভীর নিম্নচাপটি শনিবারের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে আগামী তিন দিন দেশের ৪টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে শুক্র ও শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং রোববার খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক (শুকনা) থাকতে পারে।

এদিকে আজ আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১০.৫° উত্তর অক্ষাংশ এবং ৮২.৬° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার (৩০ নভেম্বর) সকাল নাগাদ ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। বর্তমানে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এতে বলা হয়েছে, এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সে সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X