বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসীদের কোনো জায়গা নেই : সেনাপ্রধান

সাংবাদিকদের ব্রিফ করেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের ব্রিফ করেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, জনগণ দেখতে পাবে যে, সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম তাদের মোকাবিলা করার জন্য। অভিযান চলমান। সবকিছুর সমন্বয়ে আমরা করছি সবকিছু সমন্বিতভাবে হচ্ছে। সরকার যেটা চাচ্ছে আমরা আমাদের উদ্দেশ্যে বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি।

রোববার (৭ এপ্রিল) সকালে বান্দরবান সেনা জোন মাঠে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিষয় নিয়ে ব্রিফিং করতে গিয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেন।

তিনি বলেন, গত বছর জুন মাসে বলেছিলাম বাংলাদেশে ভেতরে কুকি-চিন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যে সমস্ত ঘাঁটি তৈরি করেছিল তার সবই আমরা দখলে নিয়েছি। তাদের আমরা বিতাড়িত করেছিলাম। তারপরও তারা শান্তির আলোচনার ছত্রছায়ায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। চুরি, ডাকাতির চিন্তায় তারা উদ্দেশ্য জাহির করে ফেলেছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর বিজিবি পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থা এ পরিস্থিতির মোকাবিলা করব ।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো বিশেষ করে যৌথ অভিযানের নেতৃত্ব দেওয়া সেগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে করব। আমরা পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য যা করণীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেটা করতে হবে ।

লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি সেনাপ্রধান আরও বলেন, আতঙ্ক দূর করার জন্যই আমরা সশরীরে এখানে আসছি। গতকাল রাত্রেও কিছু সন্ত্রাসীকে ধরতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুরুতে তাদের বিশ্বাস করেছিলাম। যেহেতু শান্তি আলোচনা হচ্ছে, এটা শেষ হয়নি, তখনই এর ভেতর ভেতরেই অশান্তি সৃষ্টি হয়েছে।

আগাম তথ্য ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, কোনো তথ্য থাকলে আমরা আগে থেকেই প্রস্তুতি নিতাম। আমরা তো তাদের বিশ্বাস করেছি। তারা তো দুইবার বসেছিল তৃতীয়বারও বসার কথা।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আরও বলেন, যখন অশান্ত হয় তখন সেনাবাহিনীর দরকার। যখন শান্তি থাকবে তখন অসামরিক প্রশাসন সুন্দরভাবে দায়িত্ব পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X